Hungry Kya?

Sunday, 24 April 2016

Chingri Malai Curry

Chingri Malai Curry

ঘটি আর বাঙালের রুচির ফারাক যতই  কেন,  কেউ  পিছিয়ে নেই. কখনো চিংড়ি এগিয়ে তো কখনো ইলিশ।  ইলিশ আর চিংড়ির কম্পিটিস্ ন সারা জীবনের।  এখন হারা জেতার প্রশ্ন বাদ দিয়ে এই পাগল করা স্বাদের মালায় করি রেসিপি টা আসুন তারাতারি শিখে নি।  পৈলা বৈশাখ থেকে আবার পৈলা বৈশাখ ঘুরে আসে আর বাঙালির ঘরে চিংড়ি তাদের রসনা তৃপ্তির জন্য ঘুরে ফিরেই আসে।  অগ চিংড়ি তুমি শুধু যে বাঙালির :)


চিংড়ি মাছের মালাইকারি
উপকরনঃ
১। চিংড়ি - ১ কেজি
২। ২ টো বড় পেঁয়াজ বাটা
৩। ২ টেবিলচামচ করে আদা আর রসুন বাটা
৪। ২ টেবিলচামচ টোম্যাটো পিউরি
৫। ২ টেবিলচামচ দই
৬। গোটা গরমমসলা
৭। পরিমানমত সর্ষের তেল
৮। ১ টেবিলচামচ ঘি
৯। ১ টেবিলচামচ কাশ্মীরি লঙ্কা-গুঁড়ো
১০। নুন পরিমানমত
১১। ১ টেবিলচামচ হলুদ গুঁড়ো
১২। ১ কাপ নারকেলের দুধ
১৩। গরম মশলা গুঁড়ো পরিমান মত।
প্রণালীঃ
চিংড়ি মাছটা নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দিতে হবে। কড়াতে তেল নিয়ে গরম করে ঘি দিতে হবে। গোটা গরমমসলা আর তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটাটা দিয়ে ভাল করে কষাতে হবে হাল্কা আঁচে, যতক্ষণ না পেঁয়াজটা বাদামি হচ্ছে। এর পর এতে রসুন বাটাটা দিয়ে আবার কষাতে হবে। তারপর এতে আদাবাটাটা দিয়ে আরও কষাতে হবে। এরপর এতে টোম্যাটো পিউরি দিয়ে ভাল করে নাড়তে হবে। হাল্কা আঁচে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ে। এবার দই টা দিয়ে দিতে হবে। এবার মাছগুলো দিয়ে হাল্কা হাতে নাড়তে হবে। অল্প জল দেওয়া যেতে পারে এই সময়। ভাল করে নেড়ে নিয়ে নুন আর লঙ্কা গুঁড়ো দিতে হবে। কিছুক্ষন ফুটলে নারকেলের দুধটা দিয়ে ভাল করে নাড়তে হবে। ৭-৮ মিনিট ফুটলে নামানোর সময় ঘি আর গরম মশলা দিয়ে ভাল করে নেড়ে নিয়ে নামাতে হবে।
বি : দ্র : রান্নার আগে অবস্যি চিংড়ি  র পিঠের কালো শিরাটা  বাদ দেবেন। 

No comments:

Post a Comment